জিরো বাউন্ডারি কবিতার চতুর্থ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট মার্চ মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

প্রদীপকুমার ঘোষ




অণু দান পর্ব
১

থাকাটা আপেক্ষিক
না থাকাটাই সুদূরপ্রসারী
আবছায়ার মৃতদেহ আলোর অধিক।


২

সাদা লিখবো
একটানা সাদা তোমাদের ভালো লাগবে না
তবু সাদা লিখবো। ডটেড।

৩

ভিজে পালঙ্কে শুয়ে থাকি
বালিশে কোনো আগুন নেই
বাড়ির বাইরে পাতাবাহার হাসছে
অগত্যা শুনছি গুমোট মেঘের নিঃশ্বাস।

৪

উপেক্ষার ভাষা শালীন
অন্ধকারে চিনে নিতে হয় পথভুল
আমাদের অতিরঞ্জিত দেওয়ালে
পেরেক ঠুঁকে ভরে নেওয়া যাক
কফিনের গন্ধ, তীব্র স্বাদরোধী।

৫

দাঁড়িয়ে যাও ক্ষণস্থায়ী নম্রতা
বুকে পাথর বেঁধে
নাহয় অন্যদিন চলে যেও
নিজস্ব গুহায়।




No comments:

Post a Comment